,

আফগানিস্তানের ২০১৯ বিশ্বকাপের আশা প্রায় শেষ

news-image

কপালে দুর্ভাগ্য থাকলে যা হয় তার সবকিছুই ঘটছে আফগানিস্তানের সাথে। বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচে হেরে ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। সেই অনিশ্চয়তা আরো বাড়লো বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বৃহস্পতিবার হংকংয়ের কাছে ৩০ রানে হেরে যাওয়ায়। এখন তৃতীয় দল হিসেবে বাছাইপর্বের পরের রাউন্ডে যাওয়াই কঠিন তাদের জন্য।

অথচ আন্তর্জাতিক ক্রিকেটে গেল কয়েক বছরে সবচেয়ে উন্নতি করা দল আফগানরা। টেস্ট মর্যাদাও পেয়েছে। জিম্বাবুয়ের বাছাইপর্বের আসরে তারা শুরু করেছিল ফেভারিট হিসেবে। কিন্তু স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের কাছে হেরেছে বাজেভাবে। এবার ডাকওয়ার্থ-লুইস বৃষ্টি আইনে হার হংকংয়ের সাথে। যে হংকং ক্রিকেট শক্তি হিসেবে মোটেও প্রতিষ্ঠিত না।

বুলাওয়েতে আগে ব্যাট করে হংকং ৮ উইকেটে ২৪১ রান করেছিল। আফগানদের বিপক্ষে এতোটা রান করা তাদের জন্য বড় ব্যাপার। তবে আফগানিস্তান দুষতে পারে তাদের টিনএজার অধিনায়ক রশিদ খানকে। বিস্ময় লেগ স্পিনার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়ে বোলিংয়ে উইকেট শিকার করা অনেকটা ভুলে বসেছেন। এদিন ১০ ওভারে ৩৯ রান দিলেন। একটিও উইকেট মিলল রনা। টিনএজার মুজিবুর রহমান ও অভিজ্ঞ মোহাম্মদ নবী ৩টি করে উইকেট নিয়েছেন। অংশুমান রাঠের ৬৫ এর সাথে অধিনায়ক বাবর হায়াতের ৩১ এবং নিজাখাত খানের ২৮, ১০ নম্বর তানবির আফজালের ২২ যোগ হলো। তাতে লড়ার মতো স্কোর পেল হংকং।

নিষেধাজ্ঞার জন্য আহমেদ শাহজাদ নেই। ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। শেষে ৪৬ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান তোলে। বৃষ্টি আসে। এরপরও খেলার সুযোগ থাকলে তাদের জেতার তেমন একটা সুযোগ ছিল বলা চলে না। কারণ, ৯ ও ১১ নম্বর ব্যাটসম্যান ছিলেন ক্রিজে। ৯ নম্বর দৌলত জাদরান ইনিংস সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ নবী ৩৮ ও নজিবুল্লাহ জাদরান ৩২ রান করেন। ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ার পর আর ঘুরে দাঁড়ানো হয়নি আফগানদের। আর তাতে এই পর্যায়ে আফগানিস্তানের ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে খেলার আশা প্রায় শেষই বলতে হবে। অলৌকিক কিছু না ঘটলে ওখানে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাদের গ্রুপ থেকে এদিন স্কটল্যান্ডের সাথে জিম্বাবুয়ে সুপার সিক্সে পা রেখেছে। তৃতীয় দলের জায়গাটা খালি এখনো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর