,

বিজিবির মহাপরিচালককে ফেরানো হল সেনাবাহিনীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে সরকার।

প্রেষণে বিজিবিতে দায়িত্বরত এই সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে যে আদেশ জারি করেছে, সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

৫৬ বছর বয়সী আবুল হোসেনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নেতৃত্বে কে আসছেন, সে বিষয়েও নতুন কোনো আদেশ হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৮১ সালে কমিশন পাওয়া আবুল হোসেন ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পান। পদাধিকার বলে তিনি সীমান্ত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তার আগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন সেনা সদরদপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন বিভিন্ন সময়ে।

এক সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন। ১৯৬২ সালে জন্ম নেওয়া মেজর জেনারেল আবুল হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর