,

ভক্তের ভালোবাসা, মরার আগে সঞ্জয়ের নামে সম্পত্তির উইল

news-image

বিনোদন ডেস্ক : প্রতিনিয়ত বলিউড সেলিব্রেটিদের ভক্তরা নান ঘটনার জন্মদিয়ে ঘটনার শিরনাম হন। নানা কর্মকাণ্ডের মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় সেলিব্রেটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। এবার এক ভক্ত মরে গিয়েও নিজের প্রেম দেখিয়ে গেলেন তার প্রিয় অভিনেতার প্রতি। মরার আগে নিজের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার করে যান অভিনেতা সঞ্জয় দত্তকে।

মুম্বাইয়ের মালাবার হিলের বাসিন্দা নিশি হরিশচন্দ্র ত্রিপাথি চলতি বছরের ১৫ জানুয়ারি মারা যান। কিন্তু মৃত্যুর পর তিনি তাঁর যাবতীয় সম্পত্তির উত্তরাধিকার করে যান অভিনেতা সঞ্জয় দত্তকে। নিশি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার এবং বিভিন্ন মূল্যবান জিনিসের মালিক করে যান অভিনেতাকে।

ব্যাঙ্কে সঞ্জয় দত্তের পালি হিলসের বাড়ির ঠিকানা দিয়ে নিশি হরিশচন্দ্র যাবতীয় টাকার মালিক করে যান সঞ্জয়কে। ২৯ জানুয়ারি পুলিস সঞ্জয়কে ডেকে এই উইলের কথা জানায়। যদিও এ বিষয়ে সঞ্জয় আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করেন। পরে অবশ্য সঞ্জয় তাঁর আইনজীবীকে ডেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেইসব সম্পত্তি পুনরায় মৃতের পরিবারের নামে করে দেন।

নিশি ত্রিপাথি তার মায়ের সঙ্গে মালাবার হিলসের বাড়িতে থাকতেন। শরীরে বাসা বেধেছিল বহু রোগ। তা নিয়েই তিনি জীবনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। নিশি ত্রিপাথি মৃত্যুর পর যে তার যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তের নামে করে যাবেন, সে বিষয়ে পরিবারও জানতেন না কিছুই। এ ঘটনায় সঞ্জয়ের সঙ্গে সঙ্গে হতবাক তাঁরাও। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মৃতার পরিবার।

সঞ্জয় দত্ত জানান, নিশা ত্রিপাথির এই ভালবাসায় তিনি সত্যিই আপ্লুত। তাঁর নামে সম্পত্তি কেন করে গিয়েছেন সে বিষয়টি তিনি জানতেও চান না।

তিনি আরো জানান, আগেও তাঁর নামে অনেক ভক্ত নিজের সন্তানের নাম রেখেছেন, তাঁর কাছে বহু ভক্তদের উপহারও এসেছে। কিন্তু এ ধরনের ভক্তের পাগলামি তিনি আগে কখনও দেখেননি।

এ জাতীয় আরও খবর

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী