,

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর আগের কথা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচটি এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায় মাহমুদুল্লাহ ও মুশফিকদের। ব্যাঙ্গালুরুর ওই ম্যাচে ১ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর আর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি দু’দল। তাই বাংলাদেশের সামনে আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ। যদিও কোহলি-ধোনি ছাড়া ভারত কম শক্তিশালী নয়। নতুন যারা এসেছে তারাও আইপিএলের ভালো পারফরমার। তাই হালকাভাবে নেওয়ার কারণ নেই। তার মধ্যে আবার প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে হেরে যাওয়ার আজ সর্বশক্তি দিয়েই আক্রমণ করবে রোহিত শর্মা বাহিনী। তাই জিততে হলে টাইগারদের সবকিছু উজাড় করে দিতে হবে।

তামিম ইমবালের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার। সাকিব না থাকা এবং সাব্বিরের বর্তমান ফর্ম বিবেচনায় আজ একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে। প্রস্তুতির ম্যাচের পারফরম্যান্সই এগিয়ে রাখছে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। তবে কৌশলগত কারণে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা এ হার্ডহিটারকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এরপর চার ও পাঁচ নম্বরে যথাক্রমে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল খুলনার হয়ে ফিনিশিংয়ে দুর্দান্ত খেলা আরিফুল হকই সম্ভবত থাকছেন ছয়ে। এরপর সাকিব না থাকায় ব্যাট-বল দুই ভূমিকার কথা বিবেচনায় একাদশে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ। স্পিনার স্পেশ্যালিস্ট হিসেবে অটোমেটিক চয়েস হওয়ার কথা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করা নাজমুল ইসলাম অপুকে। তিন পেসারের মধ্যে মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস। বাকি দুই পেসারের মধ্যে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একাদশে থাকছেন সম্ভবত রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস/সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. আরিফুল হক
৭. মেহেদী হাসান মিরাজ
৮. নাজমুল ইসলাম অপু
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি
১১. মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী