,

গাজীপুরে জ্বলছে তুলার গুদাম, নিয়ন্ত্রণের চেষ্টা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুন লেগেছে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনের তুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তে আগুন গোডাউনের সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টংগী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর