,

ফয়জুরের সাইকেল উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পর আটক ফয়জুর রহমান শফিকুরের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ফটকের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় সাইকেলটি পাওয়া গেছে।

ওয়াহাব বলেন, সিসি ক্যামেরায় ফয়জুলকে সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গেছে। ঘটনার পর তার পকেট থেকে সাইকেলের চাবি, একটি ছয় ইঞ্চি ছুরি, চিড়া এবং ১০ টাকা পাওয়া যায়। ঘটনার পর থেকে সাইকেলটি পাওয়া যাচ্ছিল না। মেকানিক্যাল স্টোর থেকে বাইসাইকেলটি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামালার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। পরে গুরুতর আহত অবস্থায় জনপ্রিয় এ লেখককে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর