রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে শেখ হাসিনার নামে ‘অর্কিড’

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নাম করছে সিঙ্গাপুর। আগামী ১২ মার্চ (সোমবার) সফরকালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার (০৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে চারদিনের সফরে বৃহস্পতিবার (০৮ মার্চ) ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং চারদিনের দ্বিপক্ষীয় সফরে রোববার (১১ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসএ হচ্ছে প্রথম চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ও আন্তঃসরকার বিষয়ক সংস্থা, যার সদর দপ্তর ভারতে। এর সচিবালয় হবে দিল্লির কাছাকাছি হরিয়ানা রাজ্যের গুরগ্রামের গোয়াল পাহারিতে।

জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ উদ্যোগ গ্রহণের ফলে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।

নয়াদিল্লী যাওয়ার আগে রাষ্ট্রপতি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন, যেখানে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবস্থান করেছিলেন। রাষ্ট্রপতি আসামের গৌহাটি হয়ে মেঘালয় থেকে নয়াদিল্লি যাবেন এবং ভারত, শ্রীলংকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সফর শেষে ১২ মার্চ (সোমবার) রাষ্ট্রপতির দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ জাতীয় আরও খবর

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত