,

সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থকদের প্রার্থী চূড়ান্ত

news-image

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনে সরকার সমর্থকদের পর এবার প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।

মঙ্গলবার (০৬ মার্চ) রাতে বিএনপি সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীদের এক বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি জয়নুল আবেদীনকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে বারের বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে।

আগামী ২১ ও ২২ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ, দাখিল এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে। ২১ ও ২২ মার্চ দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৪ মার্চ রোববার রাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী চূড়ান্ত করেছে সরকার সমর্থকদের সাদা প্যানেল। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতিপদে এবং শেখ মোহাম্মদ মোরশেদকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর