,

ভারতের বিরুদ্ধে লঙ্কার উড়ন্ত সূচনা

news-image

স্বাগতিক শ্রীলঙ্কার সামনে ভারতের টার্গেটটা তেমন একটা ছোট ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকাকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে রোহিত শর্মার ভারত। ওই টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই কুশল মেন্ডিস সাজঘরে। তখন একটু বিপদেই পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা।

তবে সেই বিপদে তেমন একটা ঘাবড়ে যাননি কুশল পেরেরা। ভারতীয় বোলারদের রীতিমত তুলোধুনো করে স্বাগতিকদের এগিয়ে নিয়ে গেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। নিদাস ট্রফির ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে কুশলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কা ৯ বল হাতে রেখে পাঁচ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। কুশল ৩৭ বলে ৪ ছয়ে ও ৬ চারে ৬৬ রানে আউট হন। স্বাগতিকদের হয়ে এ জয়ে ব্যাট হাতে আরো অবদান রাখেন, গুনাথিলাখা (১৯), থিসারা পেরেরা (২২) ও থারাঙ্গা (১৭)।

এর আগে, বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ানের ৯০ রানের ঝড়ো এক ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান তুলে ভারত।

৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন শেখর ধাওয়ান আর মনিষ পান্ডে। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯৫ রান।
৩৫ বলে ৩৭ করে মনিষ পান্ডে ফিরলেও ধাওয়ান এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত তার ইনিংসটি থেমেছে ৯০ রানে। ৪৯ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা হাঁকান ভারতীয় এ ওপেনার।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই। তাই নিদাস ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। কলম্বোয় নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে মারকুটে এই ওপেনার শুরুতেই ধরেন সাজঘরের পথ। তিনি আউট হন শুন্য রানে।

ইনিংসের চতুর্থ বলে লঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে তুলে মেরেছিলেন রোহিত। ক্যাচটি তালুবন্দি করেন জীবন মেন্ডিস। পরের ওভারের শেষ বলে নুয়ান প্রদীপ বোল্ড করেন সুরেশ রায়নাকে। বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ১ রান।
শ্রীলঙ্কার পক্ষে ৩৩ রানে ২টি উইকেট নেন দুষ্মন্ত চামিরা। একটি করে উইকেট পকেটে পুরেন নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস আর দানুষ্কা গুনাথিলাকার।
ভারতের হয়ে চাহাল ও ওয়াশিংটন সুন্দর দুইটি কওে উইকেট নেন। ম্যাচ সেরা কুশল পেরেরা।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক