,

সিরিয়ায় বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমান, নিহত ৩২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। সিরিয়ার খমেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় রুশ এই বিমান বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিধ্বস্ত বিমানের ২৬ যাত্রী ও ৬ জন ক্রু নিহত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

সিরিয়ার স্বৈরশাসক আসাদ সরকারকে বিদ্রোহী এবং ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে আসছে রাশিয়া। আর ওই লড়াইয়ে খমেইমিম বিমানঘাঁটি একটি প্রধান ঘাঁটি।

তবে সম্প্রতি আইএস জঙ্গিদের উৎখাতের পর সিরিয়া থেকে রাশিয়ার সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন পুতিন। যা গত ডিসেম্বরেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকেই রাশিয়ার সেনাদের নিহত হওযার সংখ্যা বাড়তে থাকে। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর