,

শঙ্কামুক্ত ওমর সানী

news-image

বিনোদন প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা ওমর সানী। আজ মঙ্গলবার সকালে ওমর সানীর হৃৎপিণ্ডে একটি রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন সানীর ছেলে ফারদিন এহসান।

গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁর হার্টে তিনটি ব্লক আছে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।

ওমর সানীর বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাইলে ফারদিন এহসান আরো বলেন, ‘বাবা এখন শঙ্কামুক্ত আছেন। হার্টে আরো দুটি রিং লাগাতে হতে পারে। তবে চিকিৎসক বলেছেন, এটা দুই কিংবা তিন মাস পরে করলেও হবে। টানা কিছুদিন বাবাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাসপাতালে আরো তিন দিন বাবাকে রাখতে হবে। সবার কাছে দোয়া চেয়েছেন বাবা।’

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন ওমর সানী। জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘এই নিয়ে সংসার’, ‘আত্ম অহংকার’, ‘মহৎ’, ‘আজম প্রেম’, ‘দোলা’ ও ‘আখেরি হামলা’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর