,

গুজরাটে বরযাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩০

news-image

ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই ট্রাক রাস্তার পাশের গভীর নালা বা খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী।

এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার সকালে সাড়ে ৭টার দিকে রাজকোট হাইওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানিয়েছে।

গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন এই ট্রাকযাত্রীরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বড় নালার মধ্যে পড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই ২৬ জন নিহত হন। পরে আরো চারজনের মৃত্যু হয়।

ভাবনগর জেলার কালেক্টর হারশাদ প্যাটেল জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে ছুটছিল। ভাবনগর-উমরালার কাছে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি সেতুর রেলিং ভেঙে রাস্তার ধারের গভীর নালার মধ্যে পড়ে যায়। ট্রাকটির নিচে অনেকে এখনো আটকে রয়েছে। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর