,

সিলেটে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল আহমদ ও মাসুক মিয়া। তাদের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে আলপু চেয়ারম্যান ও গৌছ উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে।

এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গৌছের পক্ষের দুজনের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, কথাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগে সোমবার রাতেও তাদের মধ্যে সংঘর্ষ হয়।

নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি ৩নং রোডে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি জের ধরে ১০নং রোডের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর