,

৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চারটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে কাজ করায় সন্মামনা দেবেন। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান চারটি হচ্ছে বিটিভি, বাংলাদেশ বেতার, মুক্তিযুদ্ধ যাদুঘর ও চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। এ চারটি প্রতিষ্ঠান ইউনেস্কোর কাছে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে বিভিন্ন তথ্য প্রতিবেদন জমা দিয়েছিল। এরই ভিত্তিতে ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

সারাবিশ্ব থেকে আসা বিভিন্ন প্রস্তাব দু বছর ধরে নানা পর্যালোচনার পর ইউনেস্কো উপদেষ্টা কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করে। বিশ্ব জুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো। আর তাতে বঙ্গবন্ধুর ৭ই মার্চে দেয়া ঐতিহাসিক ভাষণটিও অন্তর্ভুক্ত করা হয়।

ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন। ইউনেস্কোর মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে সব মহাদেশ থেকে ৪২৭টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর