,

ছলচাতুরী করে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত করা হচ্ছে : মানববন্ধনে মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নানা ছলচাতুরী করে বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়ার দাবিও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের মানুষের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করছেন। আর সে জন্য তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে সরকার।

এসময় দেশের মানুষকে জাতীয় ঐক্য গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে একটি জালিয়াতির কাগজ দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। তাকে একটি পরিত্যক্ত কারাগারে রেখে তিন দিন পর্যন্ত ডিভিশন দেয়নি। যার মাধ্যমে সরকার চেয়েছে তার মনোবল দুর্বল করতে। এখন তার জামিন দিতেও সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ইচ্ছে করেই খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করতে চায়। যাতে তারা নিজেদের অধীনে একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে পারে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে আসবেন। আমরা নেত্রীর নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আর এ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।

এর প্রতিবাদে এবং খালেদার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।

আগামী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সারা দেশেও একই সময়ে এ কর্মসূচি পালন করা হবে।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু