,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মজিদ, বয়স ৩৫ বছর। মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্টের উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, সকালে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল ইসলাম আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু