,

কক্সবাজারে রিক্সার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় রিক্সার গ্যারেজে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭ এর সদস্যরা। কারখানা থেকে ১১টি অস্ত্র, ২২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অস্ত্র কারিগররা হলো- পেকুয়ার নাপিতখালীর মো. আ. কাদের (৩৪) ও পশ্চিম টৈটংয়ের মো. সৈয়দ নুর (৩২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন সোমবার দিবাগত রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, একটি চক্র অস্ত্র তৈরি করে বিক্রি করার গোপন সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম পেকুয়ার কাদেরের রিক্সার গ্যারেজে অভিযান চালায়। অভিযানে রিক্সার গ্যারেজের ভেতরে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে ১১টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ২২টি গুলি উদ্ধার করা হয়। এসময় দুইজন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পেকুয়া থানার সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর