,

বিমানে নগ্ন বাংলাদেশি যুবকের কাণ্ড

news-image

নিউজ ডেস্ক : কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি বিমানে নগ্ন হয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বাংলাদেশি এক যুবক। বিমানটি মাটি থেকে ৩৯ হাজার ফিট ওপরে থাকা অবস্থায় দিদার আল মাহমুদ নামের ২০ বছর বয়সী ও দেহের পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে বিমানের এক কর্মীকে আক্রমণ করেন। পাগলের মতো দিগম্বর হয়েই পুরো বিমানে ছুটোছুটি করতে থাকেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

খবরে বলা হয়, উড়োজাহাজটি বাংলাদেশে নামতেই অশ্লীলতা আর পাগলামির জন্য মালিন্দো এয়ারের বাংলাদেশি ওই যাত্রীকে আটক করে ঢাকায় পুলিশে সোপর্দ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তাকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মালিন্দো এয়ারওয়েজের ওডি-১৬২ ফ্লাইটটি শনিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। যাত্রার কিছু সময় পরই দিদার সঙ্গে থাকা স্মার্ট ফোনে উঁচু ভলিউমে পর্নো ভিডিও দেখতে থাকে। উত্তেজনা তার এতটাই বেড়ে যায় যে, কিছুক্ষণের মধ্যেই শরীরের সব কাপড় খুলে ফেলে সে।

বেগতিক দেখে ফ্লাইটটির কেবিন ক্রুরা তাকে জামা পরতে অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা! প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো তাকেই আক্রমণ করে বসে দিদার। এরপর উড়োজাহাজের বাথরুমে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে আবার ফিরে আসে।

প্রায় ৪ ঘণ্টার যাত্রার পুরো সময়টাতেই যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেন। এরপর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে যেন দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। তাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর