,

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সভামঞ্চ বিদ্যুৎহীন ২২ মিনিট!

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ ছিল না ২২ মিনিট। সোমবার বিকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বক্তব্য শুরুর ঠিক কয়েক মিনিট আগে ৪টা ৪৫ মিনিটে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বিহীন অবস্থায় জেনারেটরের মাধ্যমে মন্ত্রী বক্তব্য শুরু করেন ২২ মিনিট পর ৫টা ৭ মিনিটে বিদ্যুৎ বিতরণ সচল হয়।

এসময় অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাঝে অস্থিরতা দেখা যায়। বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের শুরুতে বিদ্যুৎ চলে যাওয়া অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মাঝেও হইচই পড়ে যায়।

এ প্রসঙ্গে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, টাঙ্গাইল গ্রিডে সমস্যার কারণে বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়, পরে কালিহাতী গ্রিডের সঙ্গে বাইপাস করে বিদ্যুৎ বিতরণ সচল করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর