,

সুন্দরবনে  হরিণের মাংস ও মাথাসহ পাচারকারী আটক

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির,   সুন্দরবন থেকে ফিরে : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে  হরিণের মাংস ও হরিনের মাথা ও মাংসসহ মোঃ শামীম মিস্ত্রী (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল তাকে আটক করে। আটক মোঃ শামীম মিস্ত্রী খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাঠবুনিয়া গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রির ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অবৈধভাবে হরিণের মাংস বিক্রির জন্য নিজের কাছে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়েছে। এসময় ৫০কেজি হরিণের মাংস, ২টি হরিনের মাথা, একটি ইঞ্জিন চালিত নৌকা ও একটি দেশীয় নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক শামীম, উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর