,

৫৬ বছর পর একই পোশাকে অস্কার মঞ্চে!

news-image

তারকারা নিজের আলমারির সবচেয়ে আকর্ষণীয় পোশাকটি রেখে দেন অস্কার অনুষ্ঠানের জন্য। অনেকে এই বিশাল আয়োজনের লালগালিচায় হাঁটার জন্যই বড় ডিজাইনারদের কাছ থেকে ফরমাশ দিয়ে পোশাক তৈরি করেন। চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানসূচক পুরস্কার অনুষ্ঠান একাডেমি অ্যাওয়ার্ডে কী পোশাক পরবেন, কীভাবে সাজবেন, এ-ই ভাবতে ভাবতেই না জানি কত অভিনেত্রীর রাতের ঘুম হারাম হয়। আর সেখানে বর্ষীয়ান অভিনেত্রী রিটা মোরিনো কিনা পরে এলেন ৫৬ বছরের পুরোনো এক গাউন! তাও আবার এই একই পোশাক পরে তিনি আরও একবার অস্কার আসরে হাজির হয়েছিলেন। অবশ্য এত দিন পর আবার সেই পোশাক পরার বিশেষ কারণ আছে।

পুয়েত্রো রিকোর অভিনেত্রী রিটা মোরিনো বিশ্বের মাত্র ১২ জন শিল্পীর মধ্যে একজন, যিনি একই সঙ্গে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড জিতেছেন। ১৯৬২ সালে মিউজিক্যাল ফিল্ম ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর অস্কার পেয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরে অস্কারটি গ্রহণ করেছিলেন, সেটিই এ বছরের আয়োজনে পরে এসেছেন রিটা। লালগালিচায় তিনি উপস্থাপক রায়ান সিক্রেস্টকে এই কথা জানান। তাঁর এই পোশাকের নিচের অংশটি জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো স্টাইলে তৈরি।

রিটা মোরিনোর পুরোনো ও নতুন ছবি

টিনার পরনের পোশাকটি যে ৫৬ বছরের পুরোনো, তা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। ৮৬ বছর বয়সী এই তারকা জানান, পোশাকটি তিনি যত্ন করে আলমারিতে তুলে রেখেছিলেন। কারণ, অস্কার জয়ের সেই রাতটি তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়। গাউনটি তিনি আগের মতোই রেখেছেন, শুধু ওপরের অংশে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে রিটা মোরিনি সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার তুলে দেন। এই বিভাগে জয়ী হয়েছে সাবাস্তিয়ান লেলিও পরিচালিত চিলির ছবি ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’। এই প্রথম চিলির কোনো ছবি অস্কার পেয়েছে। সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর