,

বাংলাদেশি শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা জারি কুয়েতের!

news-image

বাংলাদেশি শ্রমিকদের উপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর আরব উপসাগরীয় দেশ কুয়েত। আবাসন পারমিট নিয়ে নীতি লঙ্ঘনকে এই নিষেধাজ্ঞার পেছনে বড় কারণ দেখানো হয়েছে। খবর গলফ নিউজের।

সোমবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জারাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আদেশ জারি করেন এবং সেটা অনুসরণ করার জন্য আদেশ দেন।

নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মানবপাচারকারীদের অনিয়ম ও নির্যাতনের পরিমাণ অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। একইসঙ্গে রেসিডেন্সি পারমিটও বেড়ে যায়।নির্যাতন মূলত করা হয় গৃহকর্মীদের ওপর। কঠোর আইনের ব্যবস্থা থাকা সত্ত্বেও গৃহকর্মীদের উপরে নির্যাতন বেশি হয় বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় নিরাপত্তা সংস্থার কয়েকটি রিপোর্ট।

কুয়েত ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দেওয়া শুরু করে। যা চালু ছিল ২০০৭ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রায় ৪৮০,০০০ জন শ্রমিককে নিয়োগ দেয়া হয়।

পরবর্তীতে বিভিন্ন অনৈতিক কার্যক্রমের জন্য ২০০৭ সাল থেকে শ্রমিক নিয়োগ নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে কুয়েত। নিষেধাজ্ঞাটি ২০১৪ সাল পর্যন্ত বহাল ছিল। ওই বছরে আবার শ্রমিক নিয়োগ দেয়া শুরু হয়। কিন্তু ২০১৬ সালের মে মাসে কুয়েত কর্তৃপক্ষ পুরুষ গৃহকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করে।

সূত্র: আরটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে