,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে চিকিৎসকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার বিশেষজ্ঞ চিকিৎসক দল।

সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে গেছেন।

চিকিৎসক দলে রয়েছেন অধ্যাপক এ এস এম রায়হান, অধ্যাপক এ কে এম আমিনুল হক, অধ্যাপক সিরাজুদ্দিন আহমেদ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক এ এস এম রফিকুল ইসলাম।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন খালেদা জিয়া। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের মহিলা ওয়ার্ডে তিনি বন্দি আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী