,

দুপুরে জাফর ইকবালকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুরিকাঘাতে আহত হয়ে গত শনিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার বেলা ১২টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই। এখন তিনি সুস্থ আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর