,

উর্বশীর চাহিদা মেটাতে প্রযোজকরা…

news-image

বিনোদন ডেস্ক : উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি-৪ কেমন চলবে কেউ জানে না। তবে এই ছবির পর নায়িকার আরও একটি ছবি মুক্তি পাবে। আর সেই ছবির নাম ভানুপ্রিয়া। কিন্তু উর্বশী রাউতেলা এখন থেকেই নিজেকে বলিউডের সর্বেসর্বা ভাবতে শুরু করে দিয়েছেন। আর তা না হলে সেটে ও সেটের বাইরে তার চাহিদা মেটাতে গিয়ে প্রযোজকদের এমন তিক্ত অভিজ্ঞতা হবে কেন?

ভানুপ্রিয়া ছবির সঙ্গে যুক্ত একজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উর্বশী নাকি খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টাকা চাইছেন এবং সাথে শ্যুটিং চলাকালীন লম্বা লম্বা ব্রেক নিচ্ছেন।

জানা গিয়েছে, যে মুহূর্তে উর্বশী শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়ে গাড়িতে উঠছেন, ঠিক সেই মুহূর্তে তার সহকারীরা প্রযোজকদের ফোন করে জানিয়ে দিচ্ছেন, সেদিন কী কী খাবেন তারা। আর তা নামিদামি হোটেল থেকেই আনাতে হচ্ছে।

শুধু যে নিজে খাচ্ছেন তাই নয়। সময়ে সময়ে বাবা মাকেও ফোন করে নিচ্ছেন উর্বশী। জানতে চাইছেন, সেদিন তাদের কী কী খাওয়ার ইচ্ছে। খাবার এলেই নিজে কিছুটা খেয়ে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। প্রতিদিন এ জন্য প্রযোজক সংস্থার ৫ হাজার টাকার বিল হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

শুধু তাই নয়, উর্বশী নাকি প্রতিদিন শ্যুটিং চলাকালীন ঘণ্টা দেড়েকের বিরতি নিচ্ছেন। তার কারণ আর কিছু নয়, ভ্যানিটি ভ্যানে বসে ভাবতে হচ্ছে তাকে, সেদিন আর কী কী খাবেন। ছবির কর্মী, প্রযোজক সকলে তার ব্যবহারে অত্যন্ত বিরক্ত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর