,

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

news-image

ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী রোববার দুপুরের আগে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেয়।নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরে তারা স্লোগান দেন- ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের দাবি, কোটা সংস্কার’।

আন্দোলনকারীদের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল মামুন বলেন, “আমরা কোটা বাতিল নয়, বরং কোটা পদ্ধতির সংস্কার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি, তিনি যেন কোটা কমিয়ে এনে মেধাবীদের সুযোগ করে দেন।”

৫ দফা দাবি

>> সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা

>> কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ

>> কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া

>> সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা

>> নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা

সিলেটে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের দাবিও তুলে ধরা হয় এই কর্মসূচি থেকে।

হাসান আল মামুন  বলেন, “গতকাল সিলেটে জাফর ইকবাল স্যারের ওপর যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

আন্দোলনকারীরা বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। সেখানে তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন।

বেলা পৌনে ১টার দিকে কর্মসূচির সমাপ্তি টানার আগে আগামী ১৪ মার্চ সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, ও জেলায় জেলায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর