,

জার্মানিতে সরকার গঠনে অচলাবস্থার অবসান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে সরকার গঠন নিয়ে কয়েকমাসের অনিশ্চয়তার অবসান হয়েছে অবশেষে। টানা তিনবারের চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সঙ্গে মিলে মহাজোট সরকার গঠনে ঐক্যবদ্ধ হয়েছে মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। ফলে টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হওয়ার পথটি সুস্পষ্ট হয়ে গেলো ‘ইউরোপের নেত্রী’র।

গত ২৪ সেপ্টেম্বরের নির্বাচনে মেরকেলের সিডিইউ ও সমমনা ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) জোট অন্যদের তুলনায় সংখ্যাগরিষ্ঠতা পেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা সবচেয়ে কম ভোট পায়। এরমধ্যে আবার তাদের বিগত সরকারের অংশীদার এসডিপি নির্বাচনে ২১ শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের আসনে বসার ঘোষণা দেওয়ায় মেরকেলের জোটের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

প্রায় সাড়ে পাঁচ মাসের এই অন্শ্চিয়তার সময়ে সিডিইউ’র কিছুটা সমমনা ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) ও পরিবেশবাদী গ্রিন পার্টিকে নিয়েও সরকার গঠনের আলোচনা সংবাদমাধ্যমে উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত এসপিডিই এগিয়ে আসায় তাদের নিয়ে সরকার গঠন করতে চলেছেন ইউরোপের সবচেয়ে ‘দৃঢ় অর্থনীতি’র দেশ জার্মানির মেরকেল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর