,

ঢাকায় ভিয়েতনামের প্রেসিডেন্ট

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং রোববার (৪ মার্চ) তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

কুয়াং তিনদিনের সফরে শুক্রবার (২ মার্চ) ভারত গিয়েছেন। ভারতের নয়াদিল্লি থেকে রওয়ানা দিয়ে রোববার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট।

বিমানবন্দর থেকে ভিয়েতনামের প্রেসিডেন্ট হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আসেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি সেখানেই থাকবেন।

একইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রেসিডেন্ট কুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার (০৫ মার্চ) সকাল ৮টার দিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একটি পুষ্পস্তবক অর্পণ করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাড়ে নয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। গত ১৪ বছরে এটি হবে ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন।

সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে একটি বৈঠক করবেন।

এর আগে বেলা আড়াইটায় হোটের সোনারগাঁওয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর