,

খাবার সুস্বাদু না হওয়ায় স্ত্রীকে তালাক!

news-image

স্ত্রীর রান্না করা খাবার সুস্বাদু হয় না। আর এই কারণ দেখিয়ে তালাক দেওয়ার অনুমতি চেয়েছেন স্বামী। তিনি এ বিষয়ে হাইকোর্টে আবেদনও করেছিলেন। আবেদনকারী মুম্বাইয়ের সান্তাক্রুজের বাসিন্দা বলে জানা গেছে।

স্বামী তার আবেদনে জানান, সংসারের প্রতি দায়িত্ববান নন তার স্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো, সুস্বাদু খাবার রান্না করতে পারেন না তিনি। সন্ধ্যা ৬টায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ঘুম থেকে জেগে রাত সাড়ে ৮টায়খাবার তৈরি করেন। এই রান্না করা খাবার মুখে দেওয়ার মতো না।

তিনি জানান, সকালে ঘুম থেকে ওঠার জন্য স্ত্রীকে ডাকা হলে লাঞ্ছনার শিকার হতে হয়।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে স্ত্রী জানান, স্বামীর পরিবারের সবার জন্য খাবার তৈরি করেই কাজে যেতেন তিনি। তবুও, শ্বশুর বাড়ির সবাই তার সঙ্গে খুব বাজে আচরণ করতেন।

এ বিষয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সাক্ষী হিসেবে হাজির করেন তিনি।

শুনানি শেষে ভারতের বোম্বে হাইকোর্ট গত শুক্রবার আবেদনটি খারিজ করে দেন। আবেদনে নির্মমতা সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ না থাকায় তা বাতিল হয়ে যায় বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর