,

মোবাইলে ব্যস্ত পুলিশ, দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন

news-image

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় কতর্ব্যরত পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। হামলার সময় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়ে ছিল হামলাকারী।

ড. জাফর ইকবালের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশের টিম মোতায়েন করা থাকে। অথচ বিভাগের অনুষ্ঠানের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগেযোগ মাধ্যমে। দেখা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন সময় হামলাকারী মঞ্চে ঠিক জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়ে ছিল। অার তখন পুলিশ মোবাইল ফোন ব্যবহার করছিল। এছাড়া হামলার সময় পুলিশ কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ উঠেছে।

হামলার ঘটনায় ড. জাফর ইকবালের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবল হক। এছাড়া তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক  ড. মুহম্মদ জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় যাওয়া হয়। এছাড়া হামলাকারীকে গণধোলাই দিয়ে অাটকে রাখে শিক্ষার্থীরা।

রাত ৯টায় র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আলী আজহার আজাদ সাংবাদিকদের জানান, অাটককৃতকে র‌্যাবের হেফাজতে নেওয়া হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর