,

মেসির বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ!

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে থামানোর জন্য আলাদা করে অঙ্ক কষে বিপক্ষ দল। তবুও তাকে থামানো যায় না। বিপক্ষ দলের ডিফেন্ডারদের এড়িয়ে গোল করে আসেন তিনি। পাশাপাশি রক্ষণভাগের ফুটবলারদের সম্মোহীত করে গোলের গন্ধমাখা পাস দেন মেসি।

এবার মাঠের বাইরেও মেসির জন্য অন্য অঙ্ক কষা হচ্ছে। এবং সেই অঙ্ক কষছে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ফুটবল মহাতারকার বাড়ির জন্য এল প্রাত বিমানবন্দর প্রসারিত করা সম্ভব হচ্ছে না। মেসি নামের মাহাত্ম্য এমনই।

বার্সেলোনার উপশহর গাভা ও কাস্তেলদেফেলেসের পাশে রানওয়ে সম্প্রসারিত করতে চেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। আপাতত প্রকল্পটিকে বাতিলের তালিকাতেই ফেলে দেওয়া হয়েছে। এর পিছনে কারণ বিমানবন্দর থেকে ৬ কিলোমিটার দূরেই যে মেসির বাড়ি। বিমানবন্দর সম্প্রসারণ করা হলে মেসির বাড়ির ওপরে বিমান চলাচলের সংখ্যাও বেড়ে যাবে। যা একেবারেই কাম্য নয় বলে মনে করা হচ্ছে।

স্প্যানিশ এয়ারলাইন ‘ভুয়েলিং’র সভাপতি হ্যাভিয়ের সানচেজ-পিরেতো বলেছেন, ‘‘মেসি যেখানে থাকে, তার ওপর দিয়ে বিমান ওড়ানো ঠিক নয়।’’ যদিও অতীতে সম্পূর্ণ অন্য কারণে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প বাতিল করা হয়েছিল। কারণ হিসেবে দর্শানো হয়েছিল পরিবেশগত এবং আর্থিক কারণকেই।

সম্প্রতি বার্সেলোনার ইএসএডিই বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমকে পিরেতো বলেছেন, ‘‘লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ।’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর