,

সিরিয়ার শিশুদের জন্য অপুর ভিডিও বার্তা

news-image

বিনোদন ডেস্ক : সিরিয়ার ঘৌতা শহরে চলমান সংঘাতে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। গোলাবারুদের আঘাতে ঝরছে বহু শিশুরও প্রাণ। এই বিষয়টি আবেগতাড়িত করেছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

এই বেদনার অনুভূতি থেকেই অপু শhনিবার (৩ মার্চ) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি সিরিয়ার নির্যাতিত শিশুদের ‘সত্যিকারের যোদ্ধা’ বলে আখ্যায়িত করেন।

‘আমরা সব অশান্তির নিরসন চাই/ আমরা সবসময় মানবতার গান গাই’ শিরোনামে প্রকাশিত ভিডিও বার্তায় অপু বলেন, ‘এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছো। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। কিন্তু আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিও না। পুরো বিশ্ব তোমাদের সাথে আছে। আমরাও তোমাদের সাথে আছি। আমিও তোমাদের সাথে আছি’।

ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে ‘SaveSyria’ হ্যাশট্যাগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদ্রোহী অধ্যুষিত ঘৌতা শহরে ইসলামিক স্টেট দমনের নামে নির্বিচারে বোমা হামলা করছে সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান বাহিনী। এতে গত ১৩ দিনে ঝরেছে ৬৭৪ জন মানুষের প্রাণ, যাদের মধ্যে প্রায় ২শ’ জনই শিশু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর