,

জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’

news-image

নিজস্ব প্রতিবেদক : মাথায় ছুরিকাঘাতে আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে স্বাস্থ্য অধিদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জনপ্রিয় এই লেখক-অধ্যাপকের উপর হামলা হয়।

বিকাল ৫টার দিকে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক দুলাল বলেন, “অপারেশন থিয়েটারে নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ক্ষত স্থান পরিষ্কার করা হয়েছে। জখম ততটা গভীর নয়। আমি নিশ্চিত করছি যে, তিনি এখন আশঙ্কামুক্ত।”

ঢাকা থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ নিচ্ছেন বলে জানান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব দুলাল।

“এখন তার ক্ষত স্থানে সেলাই দেওয়া হচ্ছে বলে এই মাত্র চিকিৎসকরা আমাকে জানিয়েছেন,” সন্ধ্যা সোয়া ৭টায় বলেন তিনি।

অধ্যাপক জাফর ইকবালকে হামলার পরপরই হামলাকারী এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার জাফর ইকবাল বিভিন্ন সময়ে জঙ্গিদের হুমকি পেয়েছিলেন। প্রায় তিন বছর ধরে তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। তাদের পাহারার মধ্যেই শনিবারের এই হামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর