,

২৭ মার্চ থেকে যৌথ টহল দেবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী

news-image

২৭ মার্চ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ টহল দেবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। খুব শিগগিরই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ভারত এবং মিয়ানমার- আমাদের দু’টি সীমান্তবর্তী দেশ। আমাদের নীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অকৃত্রিম। মিয়ানমারের সঙ্গেও বন্ধুত্ব আমরা বাড়াতে চাই। তাই বলে এই নয় যে, তারা লক্ষ লক্ষ উদ্বাস্তু আমাদের দেশে ঠেলে দিয়েছে, তাদের আমরা বছরের পর বছর রাখবো।’

তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে।’

সীমান্তে গত দুই দিনের উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিজিবি তাদের সঙ্গে অব্যাহতভাবে পতাকা বৈঠক করছে এবং তথ্য আদান-প্রদান করছে। তারা আমাদের জানিয়েছে যে, তাদের কাছে একটা ভুল তথ্য ছিলো। সেই ভুল তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনীর কিছু মুভমেন্ট সেখানে হয়েছিলো। এটা যে ভুল ছিলো, সেটা তারা বলছে। পাশাপাশি পতাকা বৈঠক হয়েছে যেখানে এই বিষয়ে কথা হয়েছে।’

আগামী ২৭ মার্চ থেকে বিজিবি এবং বিজিপি সীমান্তে যৌথ টহল দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দশ দফা চুক্তিতে এ বিষয়টি আছে বলেও জানান তিনি।

 

সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর