,

আমার স্ত্রীর সেরা কাজ ‘পরী’: কোহলি

news-image

বিনোদন ডেস্ক : আনুশকা ও বিরাটবলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রায় সব ছবিই দেখেছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার (২ মার্চ) মুক্তি পেয়েছে আনুশকার নতুন ছবি ‘পরী’। বিরাটের চোখে, এটাই এখন পর্যন্ত তার স্ত্রীর সেরা কাজ।

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে টুইটারে বিরাট লিখেছেন, ‘পরী দেখলাম। এটাই আমার স্ত্রীর এখন পর্যন্ত সেরা কাজ! বহুদিন পর আমার দেখা দারুণ ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। অবশ্য ভৌতিক ছবিটা দেখে কিছুটা ভয় পেয়েছি। তবে আনুশকা শর্মা, তোমার কাজ দেখে আমি গর্বিত।’ছবিটিতে আনুশকার সঙ্গে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন ঋতাভরী চক্রবর্তী, রজত কাপুর, দিবেন্দ্যু চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

‘পরী’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রসিত রয়। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আনুশকা শর্মার ক্লিন স্লেট ফিল্মস ও ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট।

প্রযোজক হিসেবে ‘পরী’ হলো আনুশকা শর্মার তৃতীয় ছবি। আগের দুটি হলো ‘এনএইচটেন’ ও ‘ফিল্লাউরি’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর