,

৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে ১১টায় নগরীর খালিশপুরস্থ আইইবি কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৮তম কনভেনশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত নৌকা মঞ্চ তৈরি করা হয়েছে। এ জনসভার মঞ্চে ২৬০ জন নেতা বসবেন। প্রথম সারিতে ৩০ জন, দ্বিতীয় সারিতে ৩০ জন এবং শেষ সারিতে ১০০ চেয়ার বসানো হবে।

তিনি আরো বলেন, মন্ত্রী, এমপি, দলের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যানসহ থানা সভাপতি, সাধারণ সম্পাদক এই মঞ্চে থাকতে পারবেন।জনসভায় ১০ লাখেরও বেশি লোকের সমাবেশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী খুলনায় ২ হাজার ৪১ কোটি টাকার ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৬৭৫ কোটি ৩৭ লাখ টাকার ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ১ হাজার ৩৩৬ কোটি ৪ লাখ টাকার ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর