,

কুর্দিদের হামলায় তুরস্কের ৮ সেনা নিহত

news-image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার তুরস্কের আট সৈন্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সেখানে কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের এসব সৈন্য নিহত হয়।বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। খবর এএফপির।

গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন অঞ্চলে পিপলস প্রটেকটিভ ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে আন্তসীমান্ত অভিযান শুরুর পর থেকে আঙ্কারার জন্য বৃহস্পতিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। তুরস্কের সামরিক বাহিনীর দুটি পৃথক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা জানানো হয়।

প্রথম বিবৃতিতে বলা হয়, ‘আফরিনে অভিযান চালানোর সময় আমাদের পাঁচ বীর সেনা শহীদ ও অপর সাত আহত হয়েছেন।

এর পরপরই তাদের দেয়া দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, তুরস্ক সামরিক বাহিনীর আরো তিন সৈন্য নিহত ও ছয় সৈন্য আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন টুইটবার্তায় বলেন, ‘আমরা আফরিনে শাহাদতবরণ করা আমাদের সৈন্যদের রুহের শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর