,

আফ্রিকায় ১৪ টাকা বিঘার জমি হারালো বাংলাদেশ !

news-image

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে সস্তায় ও সহজে জমি লিজ নিয়ে চাষাবাদের পরিকল্পনায় সবচেয়ে বড় বাধা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। মাত্র ৫০০ কোটি টাকা ছাড় না দেওয়ায় মহাদেশটিতে বিঘা প্রতি ১৪ টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদের পরিকল্পনা বাতিল হয়ে গেছে!

আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান এ খবর জানিয়েছেন। আফ্রিকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করার পরিকল্পনা বাতিলের খবর জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকও।

সাবেক রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। তার রক্ষণশীল আচরণে বাংলাদেশ আফ্রিকায় জমি লিজ নেওয়ার মতো বিশাল একটি সম্ভাবনা হারিয়েছে।

গত বছর বন্যায় দেশে ব্যাপক ফসলহানি হয়। আজ যদি এ জমিগুলো নেওয়া থাকতো তাহলে শষ্যের জন্য অন্য দেশের মুখাপেক্ষী হতে হতো না, আক্ষেপ করে বলেন সাবেক রাষ্ট্রদূত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে সভাপতি করে একটি কমিটি করে দেন। যখনই অর্থ ছাড়ের কথা আসে তখনই তৎকালীন গভর্নর মানি লন্ডারিংয়ের কথা বলে টাকা দেননি।

২০০৯ সালে প্রথম এ সরকার ক্ষমতায় এসেই আফ্রিকায় জমি লিজ নিয়ে চাষাবাদের পরিকল্পনা করে। জমি লিজ নিয়ে চাষাবাদে কিছু ব্যক্তি উদ্যোগের খবর জেনে পরিকল্পনা নেওয়া হয় তখন।

ওয়াহিদুর রহমান বলেন, সরকারি উদ্যোগে আফ্রিকা মহাদেশে কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদ করার পরিকল্পনা মূলত বাতিল হয়ে গেছে বলে আমি জানি। বাংলাদেশ ব্যাংকের অতি সাবধানী পদক্ষেপের কারণেই এটি হয়েছে।

তিনি বলেন, লাইবেরিয়া, সেনেগাল, আইভরিকোস্ট ও কেনিয়ায় অনেক চাষযোগ্য পতিত জমি ছিল। এসব দেশে বিঘা প্রতি মাত্র ২১ সেন্ট (১৪ টাকা) দিয়ে জমি লিজ নেওয়া যেতো। এক একটি দেশে হাজার হাজার বিঘা জমি লিজ নিতে কতটুকু টাকা লাগতো আন্দাজ করুন। কিন্তু যক্ষের মতো টাকা রেখে বসে বসে সেই সুযোগ হারাতে হয়েছে।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর