,

আজারবাইজানে পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ২৫

আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।

আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএর খবরে জানানো হয়েছে, একতলা ভবনটিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেলিভিশনের খবরে পুনর্বাসন কেন্দ্রের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট আলিয়েভ, জরুরি সহায়তা মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর