,

ইউরোপে ভয়াবহ তুষারপাত : মৃতের সংখ্যা ৫৫

news-image

ইউরোপের বেশিরভাগ অংশ জুড়েই ভয়াবহ তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। নিম্ন তাপমাত্রায় আরও একটি রাত অতিবাহিত করল ইউরোপের বিভিন্ন স্থানের লোকজন। সাইবেরিয়া থেকে ধেয়ে আসা বাতাসে ঠান্ডা এবং তুষারপাতের মাত্রা বেড়ে যাওয়াও ওই অঞ্চলে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। খবর বিবিসি।

হিমবাহ ও ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানের রাস্তা-ঘাট, রেল সেবা এবং স্কুল বন্ধ রাখা হয়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন বিমানবন্দরের কয়েকশ ফ্লাইট বাতিল হয়েছে।

snow

অস্বাভাবিক ঠান্ডার প্রকোপ ভূমধ্যসাগরের দক্ষিণেও অনুভূত হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১ জনই মারা গেছে পোল্যান্ডে। এদের মধ্যে বেশির ভাগই প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে ঘুমিয়ে ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, এই তীব্র ঠাণ্ডায় হতদরিদ্র, গৃহহীন ও অভিবাসনপ্রত্যাশীদের ওপর বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে। কারণ আশ্রয়ের অভাবে তারা খোলা আকাশের নিচেই থাকছেন। ফলে প্রচন্ড ঠান্ডায় এসব লোকজন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বেন।

snow

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, যারা ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন, বিশেষ করে বয়স্ক ও শিশুরা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি বা যাদের শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

snow

বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভা শহরের বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে তুষার সরিয়ে পরে আবার বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়। অপরদিকে ফ্রান্সের মনপেল্লিয়ের শহরের কাছে একটি সড়কে প্রায় দুই হাজার গাড়ি নিয়ে আটকা পড়েন চালকরা। বেশিরভাগ চালকই অভিযোগ করেছেন যে, রাস্তায় তাদের ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়ে থাকতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর