,

বাঞ্ছারামপুরে প্যানেল চেয়ারম্যান সুচিকে সম্মাননা

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচিকে নারী অধিকার রক্ষা এবং সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান করেছে খাল্লা উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা দেয়া হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা মো. শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি। এ সময় অন্যদের মধ্যে খাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক জামাল হোসেন, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দারুস সালাম কাজল, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, মো. আমিরুল মোমেন মেম্বার, আমেরিকা প্রবাসী আবদুল হক মাসুদ, হুমায়ুন মোক্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা মো. আবু কাউছার প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্য সনি আক্তার সুচি বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হয়ে দায়িত্বপালন করতে হবে। আপনার সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসেবনসহ কোনো অপরাধে জড়াতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। পড়ালেখার মান বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ভাতা, বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার সোনার বাংলা গড়তে হলে প্রতিটি ঘরে ঘরে সোনার মানুষ চাই।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান