,

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় নিহত ৩

news-image

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার বিকালে শাহ আরফিন টিলায় প্রায় ৭০ ফুট গভীর গর্ত করে অবৈধভাবে পাথর তোলার সময় ধস নামলে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা কাঁচা মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও আফাজ উদ্দিন (৪৩) ও জহির মিয়া নামে দুজন নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

নিহত সবার বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। এ ঘটনায় আহত এক শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলার চেষ্টায় আটজনের মৃত্যু হল।

গত রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর