,

হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই, নিবন্ধন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। বৃহস্পতিবার (১ মার্চ) উদ্বোধন হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের পর এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম নিবন্ধন শেষে পঙ্গু হাসপাতালের চিকিৎসক শাহ জওয়াহেদ জাহান কবিরের হাতে নিবন্ধনপত্র তুলে দেন মন্ত্রী।

ধর্মসচিব মো. আনিছুর রহমান বলেন, এই নিবন্ধন চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। আর হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই থেকে।

এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে জানিয়ে মন্ত্রী জানান, ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিগুলোর মধ্যে অনিয়মের অভিযোগে ১৯৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর