,

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ডিআইজি মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকায় পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দফতরে ডিআইজি মিজানুর রহমানের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সুপারিশগুলো পর্যালোচনার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি যুগান্তরে ডিআইজি মিজানের কীর্তি নিয়ে ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শীর্ষক বহুল আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়।

‘এক সংবাদ পাঠিকার জীবনও বিষয়ে তুলেছেন ডিআইজি মিজান’ শিরোনামে পর দিন ৮ জানুয়ারি আরও একটি রিপোর্ট প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইতে শুরু করে।

এদিকে ৮ জানুয়ারি থেকে যমুনা টিভিও বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রচার করে। যেখানে তথ্যপ্রমাণ হিসেবে অভিযোগের অনেক কিছু অডিও ও ভিডিওর মাধ্যমে সম্প্রচার করা হয়।

এর পর ৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর