,

লাইভ অনুষ্ঠানে দুই সঞ্চালকের তর্ক! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : একটি নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে আছেন নারী ও পুরুষ সঞ্চালক। আচমকা বিবাদ বাধল দু’জনের মধ্যে। পরে ওই ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, ঘটনাটি ‘সিটি ৪২’ নামে পাকিস্তানের লাহোরের একটি নিউজ চ্যানেলের স্টুডিওতে ঘটেছে। সম্প্রতি ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠান শুরুর আগে থেকেই বিবাদে জড়ান দু’জন। এক পর্যায়ে ঝগড়া শুরু করেন। এদিকে নির্ধারিত সময় মেনে অনুষ্ঠান অন এয়ার হয়ে গেছে। অথচ দু’জনের বিবাদ থামতেই চায় না। উত্তেজিত দু’জনের কথোপকথন ছিলো এরকম-

পুরুষ: এরসঙ্গে আমি কিভাবে বুলেটিন করবো? ও বলছে, আমার সঙ্গে কথাই বলো না।

নারী: আমি বলতে চাচ্ছিলাম…

পুরুষ: ভাই, তোমার ব্যক্তিগত বিষয় থাকলে আমার সঙ্গে সেগুলো আলোচনা করো না।

নারী: ভদ্রভাবে কথা বলো।

পুরুষ: কোথায় আমি বেয়াদবি করলাম?

নারী: মূর্খ।

পুরুষ: মূর্খ! ওকে বলেন, মুখ সামলে কথা বলতে।

এসময় প্রোডাকশন রুম থেকে কোন কথা শোনার পর পুরুষ সঞ্চালক জিজ্ঞাসা, তাদের ঝগড়াটা রেকর্ড হচ্ছে কিনা? উত্তরটা নিশ্চয়ই ‘হ্যাঁ’ শুনেছেন। এরপর দু’জনে শান্ত হয়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর