,

চেনা ছন্দে দলে ফেরা স্টোকস, সমতায় ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। দল হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই যেন চেনা ছন্দে আবির্ভাব বেন স্টোকসের। দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

মাউন্ট মঙ্গানুইয়ে চমৎকার ফিল্ডিংয়ে কিউইদের ২২৩ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। সহজ লক্ষ্যটা ৬ উইকেট ও ৭৩ বল বাকি থাকতেই টপকে যায় সফরকারীরা। ৬৩ রানে অপরাজিত থেকে যান স্টোকস। সঙ্গী জস বাটলার (৩৬ অপ.)। অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৬২। ওপেনার জনি বেয়ারস্টো করেন ৩৭। ট্রেন্ট বোল্ট দু’টি, লুকি ফার্গুসন ও কলিন মুনরো নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের চমৎকার ফিল্ডিং-বোলিংয়ে ৪৯.২ ওভারে সবকটি হারিয়ে মাঝারি পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা। চারজন হন রানআউট। এরা হলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রস টেইলর (১০), কলিন ডি গ্র্যান্ডহোম (৩৮), টিম সাউদি (৬) ও ট্রেন্ট বোল্ট (২)।

অর্ধশতক হাঁকান ওপেনার মার্টিন গাপটিল (৫০)। টম ল্যাথাম ২২ রানে সাজঘরে ফেরেন। আট নম্বরে নেমে অপরাজিত ৬৩ রানে কার্যকরী এক ইনিংস উপহার দেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। দু’টি করে উইকেট নেন ক্রিস উকস, মঈন আলী ও গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা স্টোকস। প্রথম ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট থেকে আসে ১২।

পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। ওয়েলিংটনে শনিবার (৩ মার্চ) গড়াবে তৃতীয় ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর