,

ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন শ্রীদেবি

news-image

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে ভারতে ফিরেছে মঙ্গলবার রাতেই। রাখা হয় মুম্বাইয়ে আন্ধেরির লোখাণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ভিলে পার্লে সেভা সমাজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

‘লামহে’ ছবির শুটিং-এর সময়ই শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তার মৃত্যুর পর যেন সব কিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে।

এখানেই দুপুর ২টো পর্যন্ত থাকবে শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টার সময় শেষকৃত্য হওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর