,

সিরিয়ার হামলায় রাসায়নিক অস্ত্রের সরঞ্জাম দিয়েছে উ. কোরিয়া

news-image
সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের প্রস্তুতে কারখানায় ব্যবহৃত সমস্ত সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘ বিশেষজ্ঞদের খুঁজে পাওয়া এমন তথ্য মার্কিন গণমাধ্যমে প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।
অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের উপকরণের পাশাপাশি রাসায়নিক অস্ত্রও উত্তর কোরিয়া সরবরাহ করে আসছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি সিরিয়ায় আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি আলোচিত হওয়ার পরই মার্কিন গণমাধ্যমগুলো এমন অভিযোগ এনেছে। দুদিন আগে এক শিশু অক্সিজেনের অভাবে মারা যাওয়ার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে।
রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণগুলোর মধ্যে আছে, উচ্চ-তাপ উৎপাদনকারী রাসায়নিক উপাদান, এসিড প্রতিরোধী টাইলস এবং থার্মোমিটার। জানা গেছে, রাসায়নিক অস্ত্র তৈরির গুদামগুলোতে ওই টাইলসগুলো ব্যবহার করা হচ্ছে।
এদিকে রুশ বাহিনী ও আসাদ বাহিনীকে ২০১৬ সাল থেকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ তুলে মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম। উত্তর কোরিয়ার বেশ কয়েকজন ক্ষেপনাস্ত্র গবেষককে সিরিয়ার অস্ত্র তৈরির গুদামগুলোতে যাতায়াত করতে দেখা গেছে বলেও অভিযোগ আনা হয় ঐ প্রতিবেদনে।
উল্লেখ্য, সিরিয়ার পূর্ব গৌতায় দেশটির সরকারি বাহিনীর হামলায় নিহত ৫১৯ জনের মধ্যে অন্তত ১২৭ জন শিশু রয়েছে। হতাহতের সংখ্যা অনেক। এমনকী জাতিসংঘের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেও ফের বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর