,

আগামী ২০ বছরের মধ্যে মঙ্গলের মাটি ছোঁবে মানুষ’

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২০ বছরের মধ্যে মঙ্গলে পৌঁছবে মানুষ। এমনই ভবিষ্যদ্বাণী করলেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। তার মতে এই অসাধ্যসাধন সম্ভব হবে এলন মাস্কের মতো বাণিজ্যিক মহাকাশযানের উদ্যোগপতিদের জন্য।

চলতি মাসের শুরুর দিকে মাস্কের সংস্থা স্পেস এক্স যে ফ্যালকন হেভি রকেটের সফল উৎক্ষেপণ করেছে, তা মহাকাশ উদ্ভাবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মত পিকের। তিনি বলেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো বলেছে, ২০৩০ সালের এর মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। তবে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ সেই তারিখকে আরও এগিয়ে নিয়ে আসবে।

২০১৬ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযান সম্পূর্ণ করেছেন পিক। তার বিশ্বাস, মহাকাশ উদ্ভাবনে খুব বড় ভূমিকা নেবে ডিপ স্পেস গেটওয়ে। বিভিন্ন সংস্থা এই মহাকাশ স্টেশন প্রকল্প হাতে নিয়েছে। এই স্টেশন থেকেই মানুষের মঙ্গল অভিযান শুরু করার চেষ্টা চলছে। পিক বলেন, ‘আমি মনে করি ২০৩০ এর শেষের দিকে মানুষ মঙ্গলে থাকবে। সেই চেষ্টাই করছে সরকারি মহাকাশ সংস্থা ও আন্তর্জাতিক মহাকাশ উদ্ভাবন দল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর