,

অবশেষে মা’কে পেলেন জাহ্নবী

news-image

বিনোদন ডেস্ক : অধীর অপেক্ষার পর অবশেষে মায়ের দেখা পেল মেয়ে। জননীকে ফিরে পেলেন জাহ্নবী। শেষবারের মতো গ্রিন একরে পৌঁছলেন শ্রীদেবী বনি কাপুর। মুম্বাই বিমানবন্দর থেকে সিলভার স্ক্রিনের ‘চাঁদনী’কে গ্রিন করিডোর দিয়ে বাড়ি নিয়ে এলেন অনিল কাপুর, অনিল আম্বানিসহ সাংসদ অমর সিংরা।

ভিড় এড়াতে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পরিবর্তে শ্রী’র লাশ বের করা হলো অন্য গেট দিয়ে। এরপর গ্রিন করিডোর দিয়ে সোজা গ্রিন একরে পৌঁছায় শববাহী অ্যাম্বুলেন্স। শ্রীদেবীর বাড়িতে কফিনবাহী অ্যাম্বুলেন্স ঢুকতেই বন্ধ করে দেওয়া হয় সদর দরজা।

কাল সারারাত বাড়িতেই রাখা হয় শ্রী’র মরদেহ। যশ রাজ ব্যানারের প্রেস বিবৃতি অনুযায়ী বুধবার সকাল ৭টা পর্যন্ত এখানেই শায়িত রাখা ছিল।

উল্লেখ্য, শ্রীদেবীর মরদেহ মুম্বাইয়ের লোখন্ডওয়ালাতে পৌঁছতেই গ্রিন একরে তাঁর বাড়ির সামনে জমা হয়েছে নায়িকার অন্ধ অনুরাগীরা। শেষবারের মতো প্রাণেশ্বরীকে শ্রদ্ধা জানাতে লোখন্ডওয়ালার রাস্তার দু’ধার এখনই জনসমুদ্রের আকার নিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত হিমশিম অবস্থা মুম্বই পুলিশের। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ, বাড়ানো হয়েছে শ্রীদেবীর বাড়ি সংলগ্ন গোটা এলাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর